শিরোনাম-
রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত শৈলকুপায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল মোল্লাহাটে দৈনিক জনবাণীর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুকুটিয়া কাওমী বালিকা মাদ্রাসায় দাওরায়ে হাদিস সম্পন্নকারী ছাত্রীদের সম্মাননা প্রদান পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাংগাবালী) আসনে এনসিপি-এর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন লায়ন ইঞ্জিনিয়ার সাইফল্লাহ মামুন। ফেনী-১ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে রাধানগর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ নালিতাবাড়ীতে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বি এন পির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুয়েট থেকে গুগল: কুয়েটের প্রাক্তন শিক্ষার্থী সেতু কুমার বসাকের অনুপ্রেরণাদায়ক সাফল্যগাথা কুয়াকাটা – কলাপাড়া মহাসড়কে ৯০০ কেজি জাটকা জব্দ, ৫ সুপারভাইজারকে অর্থদণ্ড আলফাডাঙ্গায় জামায়াতের ছাত্র ও যুব প্রতিনিধির আলোচনা সভা অনুষ্ঠিত।
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

চাহিদা মত টাকা দিয়ে ও ভাগ্যে জোটেনি চাকরি

নিজস্ব প্রতিবেদক। / ২০৮ Time View
Update : শনিবার, ১৭ মে, ২০২৫

 

লক্ষ্মীপুরের রামগতিতে কামরুন্নাহার নামের এক নারী শিক্ষিকাকে চাকরি দেওয়ার কথা বলে ৩ লাখ টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে উপজেলার চরসেকান্তর মোখলেছিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম নিজাম উদ্দিন। তিনি  চরআলগী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে। এবং চরসেকান্তর মোখলেছিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক।

নারী শিক্ষিকা কামরুন্নাহার বলেন,চাহিদা মতো টাকা দিয়েও ভাগ্য জোটেনি তার চাকুরী। তিন লাখ টাকা নিয়েও তাকে চাকুরী থেকে বাদ দেন ওই প্রধান শিক্ষক। টাকা ফেরত চাইলে দিচ্ছে হুমকি। এ ঘটনায় বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ওই নারী। ঘটনাটি ঘটেছে উপজেলার চরসেকান্তর  মোখলেছিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায়।
জানা যায়, উপজেলার চরসেকান্তর মোখলেছিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মোহাম্মদ  নিজাম উদ্দিন কামরুন্নাহারকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে স্বামী দিদার ফরাজীকে ফুসলিয়ে ২০২২ সালের আগস্ট মাসের ১২ তারিখে একটি স্টাম্পে স্বাক্ষর করে তার কাছা থেকে ৩ লাখ টাকা নেন প্রধান শিক্ষক নিজাম উদ্দিন।
টাকা নিয়ে ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর তারিখে কামরুন্নাহারকে সাক্ষাৎকার বোর্ডের রেজুলেশনের মাধ্যমে মাদরাসার ম্যানেজিং কমিটি ২০২২ সালের অক্টোবর মাসের ১২ তারিখে সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র প্রদান করেন।  উল্লেখিত তারিখে নিয়োগপ্রাপ্ত হয়ে ১৪-১০-২০২২ ইং তারিখে সহকারী শিক্ষক পদে কাজে যোগদান করেন কামরুন্নাহার। এরপর যথারিতি কামরুন্নাহার একজন শিক্ষক হিসেবে জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচনে ভোটগ্রহণের দায়িত্বও পালন করেছেন।
আওয়ামী লীগ সরকার পতনের পর মন্ত্রনালয়ে প্রেরিত শিক্ষকদের তালিকা থেকে কামরুন্নাহারকে বাদ দিয়ে শিক্ষক তালিকা ও আনুষাঙ্গিক কাগজপত্রে তার নাম নেই। বিষয়টি জানতে পেরে কামরুন্নাহারের স্বামী দিদার ফরাজী ঘটনার সত্যতা যাচাই করতে প্রধান শিক্ষক নিজাম উদ্দিনের সাথে দেখা করতে চাইলে তিনি নানা তালবাহানা শুরু করেন। এক পর্যায়ে বিষয়টি নিয়ে কামরুন্নাহার বাদি হয়ে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।  ইউএনও বিষয়টি তদন্ত করতে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা তদন্ত করে ঘটনার সত্যতাও পেয়েছেন।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে নানা সমালোচনার ঝড়। স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক হয়ে এমন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়বে, তা কল্পনাও করা যায়না। অন্যদিকে খেটে খাওয়া দিদার ফরাজী মোহাম্মদ নিজাম উদ্দিনের মত প্রধান শিক্ষকের খপ্পরে পড়ে এখন সর্বহারা। নিজের আয়কৃত জমানো টাকা নিজাম উদ্দিনের হাতে  তুলে দিয়ে এখন চরম কষ্টে দিনাতিপাত করছেন ভুক্তভোগী পরিবারটি।
এ ব্যাপারে ভুক্তভোগী দিদার ফরাজী বলেন, আমি একজন গরীব মানুষ। দিন এনে দিন খাই। নিজাম উদ্দিন আমার স্ত্রীকে তার মাদরাসায় সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়ার কথা বলে আমার কাছ থেকে তিন লাখ টাকা নেন। চাকুরীও দেননি। আমার টাকাও দিচ্ছেনা।
ভুক্তভোগী কামরুন্নাহার বলেন,টাকা নিয়ে আমাকে চাকুরী দেয়নি। সে প্রতারণা করছে। আমি ন্যায় বিচার চাই।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দিদার হোসেন বলেন, চাকুরী দেওয়ার কথা বলে টাকা নেওয়ার বিষয়টি উভয়পক্ষ স্বীকার করছেন।অভিযোগটির তদন্ত সম্পন্ন হয়েছে। খুব দ্রুত উর্ধতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দিবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category