লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ডিপজল কোম্পানির ফিল্ডে ইয়াবা সেবনের সময় তিন যুবককে আটক করেছেন স্থানীয় জনতা। এ সময় তাদের কাছ থেকে ইয়াবাও উদ্ধার করা হয়, যা মাদকের বিস্তার নিয়ে আবারও উদ্বেগের জন্ম দিয়েছে।
আটককৃতরা হলেন: মোঃ রবিউল, আলীপুর দক্ষিন আঠিয়া বাড়ির বাসিন্দা ও পেশায় সিএনজি চালক। সাহাপুর মৃধা বাড়ির বাসিন্দা সোহাগ ও মোঃ ইমন ।
স্থানীয়রা জানান, এই তিন যুবক দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক সেবনের সঙ্গে জড়িত বলে অভিযোগ ছিল। আজ তারা ডিপজল কোম্পানির ফিল্ড এলাকায় বসে ইয়াবা সেবনের সময় সন্দেহ হলে স্থানীয়রা গিয়ে তাদের আটক করে। পরে তাদের তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়।