শিরোনাম-
রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত শৈলকুপায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল মোল্লাহাটে দৈনিক জনবাণীর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুকুটিয়া কাওমী বালিকা মাদ্রাসায় দাওরায়ে হাদিস সম্পন্নকারী ছাত্রীদের সম্মাননা প্রদান পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাংগাবালী) আসনে এনসিপি-এর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন লায়ন ইঞ্জিনিয়ার সাইফল্লাহ মামুন। ফেনী-১ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে রাধানগর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ নালিতাবাড়ীতে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বি এন পির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুয়েট থেকে গুগল: কুয়েটের প্রাক্তন শিক্ষার্থী সেতু কুমার বসাকের অনুপ্রেরণাদায়ক সাফল্যগাথা কুয়াকাটা – কলাপাড়া মহাসড়কে ৯০০ কেজি জাটকা জব্দ, ৫ সুপারভাইজারকে অর্থদণ্ড আলফাডাঙ্গায় জামায়াতের ছাত্র ও যুব প্রতিনিধির আলোচনা সভা অনুষ্ঠিত।
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

কুড়িগ্রামে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি / ২৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

আজ (বৃহস্পতিবার)২৯ মে ২৫ কুড়িগ্রামে স্বাস্থ্য খাতে সেবার মান উন্নয়নে জেলার বিভিন্ন উপজেলা প্রধানসহ স্বাস্থ্য সেবাদানকারীদের জন্য স্বাস্থ্য সেবায় দক্ষতা বৃদ্ধি ও জন স্বাস্থ্যের সেবার মানোন্নয়নে DEPB ৩ দিনের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে ইউনিসেফ, ইউএনএফপিএ সহায়তায় এ প্রশিক্ষন কর্মশালাটি পরিচালিত হয়।
সোমবার ২৬ মে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে এ প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক ( পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ শেখ ছাইদুল হক।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সিভিল সার্জন স্বপন কুমার বিশ্বাস।
এছাড়া উপস্থিত ছিলেন ডাঃ ওয়াজেদ আলী, বিভাগীয় পরিচালক,স্বাস্থ্য বিভাগ রংপুর, মোর্শেদ কামাল, বিভাগীয় পরিচালক পরিবার পরিকল্পনা রংপুর, ডাঃ মোদাব্বের হোসেন,পরিবার পরিকল্পনা উপ পরিচালক,ডাঃ মুহাম্মদ যাকারিয়া রানা, সহকারী পরিচালক (পরিকল্পনা)পরিকল্পনা ও গবেষণা, স্বাস্থ্য অধিদপ্তর, এছাড়াও উপস্থিত ছিলেন সহযোগী সংস্থা ইউনিসেফ এর হেলথ ম্যানেজার ডা:দেওয়ান মোঃ এমদাদুল হক, তৌফিক আহমেদ,চিপ অফ ফিল্ড,রংপুর ও রাজশাহী,ডাঃ জাহিদ হাসান হেলথ স্পেশালিস্ট নিউবর্ণ,ডাঃ বিকাশ চন্দ্র দাশ, যোনাল হেলথ অফিসার,রংপুর -রাজশাহী ও ইউএনএফপিএ’র প্রোগ্রাম এ্যানালাইসিস্ট মোঃ শামসুর জামান প্রমুখ।
প্রশিক্ষনে মাতৃ ও নবজাতক স্বাস্থ্য সুরক্ষায় করনীয়, রোগ নির্নয়সহ উন্নত মানের চিকিৎসা প্রদান,অঞ্চল ভিত্তিক সেবার অগ্রগতি আনতে পরিকল্পনা গ্রহন ও বাস্তবায়নে পদক্ষেপ নেয়াসহ নানান দিক নির্দেশনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category