শিরোনাম-
রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত শৈলকুপায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল মোল্লাহাটে দৈনিক জনবাণীর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুকুটিয়া কাওমী বালিকা মাদ্রাসায় দাওরায়ে হাদিস সম্পন্নকারী ছাত্রীদের সম্মাননা প্রদান পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাংগাবালী) আসনে এনসিপি-এর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন লায়ন ইঞ্জিনিয়ার সাইফল্লাহ মামুন। ফেনী-১ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে রাধানগর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ নালিতাবাড়ীতে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বি এন পির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুয়েট থেকে গুগল: কুয়েটের প্রাক্তন শিক্ষার্থী সেতু কুমার বসাকের অনুপ্রেরণাদায়ক সাফল্যগাথা কুয়াকাটা – কলাপাড়া মহাসড়কে ৯০০ কেজি জাটকা জব্দ, ৫ সুপারভাইজারকে অর্থদণ্ড আলফাডাঙ্গায় জামায়াতের ছাত্র ও যুব প্রতিনিধির আলোচনা সভা অনুষ্ঠিত।
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

হেফাজতে ইসলাম বাংলাদেশের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়ন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি ,শ্রীনগর,মুন্সিগঞ্জ। / ৪৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

হেফাজতে ইসলাম বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষে আজ (বৃহস্পতিবার) ৫ জুন ২০২৫ ইং সকাল ৮ ঘটিকার সময় পশ্চিম নওপাড়া এমদাদুল উলুম কওমি মাদরাসায় এক সাধারন সভা অনুষ্ঠিত হয়।

কুকুটিয়া তয়্যিবা ইসলামিয়া বালিকা মাদ্রাসার প্রিন্সিপাল,কুকুটিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল বাতেন (এম,এ) এর সঞ্চালনায় পশ্চিম নওপাড়া এমদাদুল উলুম কওমি মাদরাসার মোহতামিম মাওলানা নিজাম উদ্দিন সাহেবের সভাপতিত্বে হাফেজ মাওলানা মো: ইসহাকের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ শ্রীনগর উপজেলার  সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসাইন সাহেব ,বিশেষ অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলার সহকারী সেক্রেটারী   মুফতি ফয়েজুল্লাহ ওসমানী, বক্তব্য রাখেন মাও ফয়সাল,মাও:মিরাজুল ইসলাম,হাফেজ মাওলানা আব্দুল হান্নান কারিমী,মুফতি মাসুম বিল্লাহ,মাও: হাফিজুর রহমান,মাও: ওবায়দুর রহমান প্রমুখ।

সভায় সকলের মতামতের ভিত্তিতে পশ্চিম নওপাড়া এমদাদুল উলুম কওমি মাদরাসার মোহতামিম মাওলানা নিজাম উদ্দিন সাহেবকে  সভাপতি, কুকুটিয়া তয়্যিবা ইসলামিয়া বালিকা মাদ্রাসার প্রিন্সিপাল,কুকুটিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল বাতেন (এম,এ)  সাহেবকে সেক্রেটারী এবং নাগরভাগ সওতুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক,পশ্চিম নাগরভাগ বাইতুন নাজাত জামে মসজিদের ইমাম  হাফেজ মাওলানা আবু মুসা সাহেবকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি গঠন করা হয় ।
অতি শীঘ্রই  পূর্নাঙ্গ কমিঠি গঠন করে পরিচিতি সভা করা হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category