শিরোনাম-
রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত শৈলকুপায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল মোল্লাহাটে দৈনিক জনবাণীর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুকুটিয়া কাওমী বালিকা মাদ্রাসায় দাওরায়ে হাদিস সম্পন্নকারী ছাত্রীদের সম্মাননা প্রদান পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাংগাবালী) আসনে এনসিপি-এর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন লায়ন ইঞ্জিনিয়ার সাইফল্লাহ মামুন। ফেনী-১ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে রাধানগর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ নালিতাবাড়ীতে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বি এন পির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুয়েট থেকে গুগল: কুয়েটের প্রাক্তন শিক্ষার্থী সেতু কুমার বসাকের অনুপ্রেরণাদায়ক সাফল্যগাথা কুয়াকাটা – কলাপাড়া মহাসড়কে ৯০০ কেজি জাটকা জব্দ, ৫ সুপারভাইজারকে অর্থদণ্ড আলফাডাঙ্গায় জামায়াতের ছাত্র ও যুব প্রতিনিধির আলোচনা সভা অনুষ্ঠিত।
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

কক্সবাজারে পুশইন ঠেকাতে যেকোন পদক্ষেপ গ্রহন করবে কোস্টগার্ড: মহাপরিচালক

মুফতি শরিফুল ইসলাম,বিশেষ প্রতিনিধি ও কলামিস্ট ,কওমী কণ্ঠ। / ১৫৯ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫

কক্সবাজারে সাগর পথে রোহিঙ্গারা কোনোভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেইদিকে সতর্ক আছে বলে জানিয়েছেন কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক। তিনি জানান,সীমান্তে এখন কোন উত্তেজনা নেই। সেন্টমার্টিন নিয়েও কোন সমস্যা নেই। ওই এলাকায় আমরা নিয়মিত টহল জোরদার করেছি।

সোমবার (২৩ জুন) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্সের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এক যৌথ প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা জানান।

মহাপরিচালক জানান, রাখাইন পরিস্থিতি এখন উত্তপ্ত অবস্থায় রয়েছে। সেখানে মিয়ানমারের জান্তা সরকারের নিয়ন্ত্রণ নেই। ওই এলাকা যাদের হাতে নিয়ন্ত্রণে রয়েছে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। সাগর পথে যাতে কোনো পুশইন না হয় সেই জন্য আমরা কাজ করছি।

তিনি আরো জানান,বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান সামুদ্রিক নিরাপত্তা ও সহযোগিতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সামুদ্রিক আইনের যথাযথ প্রয়োগ, আঞ্চলিক সচেতনতা বৃদ্ধি এবং সক্ষমতা বিকাশে দুই দেশের যৌথ অংশীদারিত্বকে আরও জোরদার করা হবে।

এছাড়াও দুই দেশ আন্তর্জাতিক অপরাধ, অবৈধ মৎস্য আহরণ, মানব ও মাদক পাচার এবং সমুদ্রে সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে রিয়েল-টাইম তথ্য আদান-প্রদান, যৌথ প্রশিক্ষণে এক সঙ্গে কাজ করবে।

প্রেস ব্রিফিংয়ে অস্ট্রেলিয়ান মেরিটাইম বর্ডার কমান্ডের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ব্রেট সন্টার বলেন,কোস্টগার্ডকে প্রযুক্তিগত সহায়তা ও নজরদারি সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও এই অঞ্চলে মানব ও মাদক পাচার রোধে দুই দেশ এক সঙ্গে কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category