কুড়িগ্রাম জেলার সদর উপজেলায় আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বয়ে শৃঙ্খলার মধ্য দিয়ে চলছে আশরাফুল উলুম তালিমুল কুরআন মাদ্রাসার পাঠদান কার্যক্রম।
বাংলাদেশের প্রাথমিক ইসলামি শিক্ষার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। বর্তমানে প্রায় ১৫০ জন শিক্ষার্থী ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ জ্ঞানও লাভ করছে শৃঙ্খলার মাধ্যমে।
একটি নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী প্রতিদিন শুরু হয় মাদ্রাসার পাঠদান কার্যক্রম। সকালবেলা শিক্ষার্থীরা সময়মতো হাজির হয় এবং নিয়মমাফিক শুরু হয় কোরআন তিলাওয়াত, কায়দা, আমপারা, হাদিস এবং নাজেরা শিক্ষার ধারা এবং বাংলা,গণিত ,ইংরেজি । মাদ্রাসার শিক্ষকগণ অত্যন্ত যত্নসহকারে ও আন্তরিকতার সঙ্গে পাঠদান করে থাকেন।
পাঠদানে শৃঙ্খলা বজায় রাখতে শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট পোশাক বাধ্যতামূলক করা হয়েছে এবং নিয়মিত উপস্থিতি রেজিস্টার রাখা হয়। শিক্ষার্থীরা একাগ্রতা ও ভক্তি নিয়ে শ্রেণিকক্ষে পাঠে অংশ নেয়। নিয়মিত পড়া-লেখা ও পরীক্ষার মাধ্যমে শিক্ষার মান যাচাই করা হয়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মো: লিয়াকত আলী (লাভলু) কওমী কণ্ঠ প্রতিনিধিকে বলেন, “আমরা শিক্ষার্থীদের মধ্যে ইসলামি মূল্যবোধ, নৈতিকতা ও মানবিকতা গড়ে তোলার পাশাপাশি শিক্ষা জীবনে শৃঙ্খলার গুরুত্ব শেখাচ্ছি।”
অভিভাবকরাও সন্তুষ্ট মাদ্রাসার পরিবেশ এবং শিক্ষার মান নিয়ে। একজন অভিভাবক জানান, “আমার সন্তান এখানে খুব ভালোভাবে শিখছে। শুধু ধর্মীয় শিক্ষাই নয়, সে ভালো ব্যবহারও শিখছে।”
সবমিলিয়ে বলা যায়, আশরাফুল উলুম তালিমুল কুরআন মাদ্রাসায় শৃঙ্খলা ও নিয়মতান্ত্রিক পরিবেশে পাঠদান কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে, যা আগামীর নৈতিক শিক্ষায় বলিষ্ঠ একটি ভিত্তি গড়ে তুলছে।