শিরোনাম-
মোল্লাহাটে দৈনিক জনবাণীর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুকুটিয়া কাওমী বালিকা মাদ্রাসায় দাওরায়ে হাদিস সম্পন্নকারী ছাত্রীদের সম্মাননা প্রদান পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাংগাবালী) আসনে এনসিপি-এর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন লায়ন ইঞ্জিনিয়ার সাইফল্লাহ মামুন। ফেনী-১ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে রাধানগর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ নালিতাবাড়ীতে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বি এন পির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুয়েট থেকে গুগল: কুয়েটের প্রাক্তন শিক্ষার্থী সেতু কুমার বসাকের অনুপ্রেরণাদায়ক সাফল্যগাথা কুয়াকাটা – কলাপাড়া মহাসড়কে ৯০০ কেজি জাটকা জব্দ, ৫ সুপারভাইজারকে অর্থদণ্ড আলফাডাঙ্গায় জামায়াতের ছাত্র ও যুব প্রতিনিধির আলোচনা সভা অনুষ্ঠিত। কুষ্টিয়ায় জামায়াতের প্রার্থীর সমর্থনে বিপুল সংখ্যাক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। তারেক রহমানের জন্মদিনে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ব্যতিক্রমী আয়োজন
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

মোল্লাহাটে গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী গ্রেফতার

রায়হান শেখ, মোল্লাহাট, (বাগেরহাট) প্রতিনিধি,কওমী কণ্ঠ। / ২০৯ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি সোহাগ মোল্লাকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (৩০ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার চরবাসুড়িয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত সোহাগ মোল্লা ওই গ্রামের ইউসুফ মোল্লার ছেলে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফজলুল হক জানান, থানায় দায়ের করা মামলা নম্বর ১১/২৫, তারিখ ১৮/০৩/২০২৫ ইং, ধারা ৩২৩/৫০৬ মোতাবেক গ্রেফতারী পরোয়ানা জারিকৃত আসামি সোহাগ মোল্লাকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এদিকে, সোহাগ মোল্লার গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা জানান, অসহায় পরিবারের কমবয়সী মেয়েকে বিয়ে দিয়ে অর্থ হাতিয়ে নেয়া ও মাদক কারবারিসহ সোহাগ মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তিনি আটক থাকায় এলাকার পরিবেশ কিছুটা হলেও শান্ত থাকবে বলে আশা করছেন সবাই।

পুলিশ জানিয়েছে, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category