শিরোনাম-
রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত শৈলকুপায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল মোল্লাহাটে দৈনিক জনবাণীর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুকুটিয়া কাওমী বালিকা মাদ্রাসায় দাওরায়ে হাদিস সম্পন্নকারী ছাত্রীদের সম্মাননা প্রদান পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাংগাবালী) আসনে এনসিপি-এর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন লায়ন ইঞ্জিনিয়ার সাইফল্লাহ মামুন। ফেনী-১ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে রাধানগর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ নালিতাবাড়ীতে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বি এন পির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুয়েট থেকে গুগল: কুয়েটের প্রাক্তন শিক্ষার্থী সেতু কুমার বসাকের অনুপ্রেরণাদায়ক সাফল্যগাথা কুয়াকাটা – কলাপাড়া মহাসড়কে ৯০০ কেজি জাটকা জব্দ, ৫ সুপারভাইজারকে অর্থদণ্ড আলফাডাঙ্গায় জামায়াতের ছাত্র ও যুব প্রতিনিধির আলোচনা সভা অনুষ্ঠিত।
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

রংপুরের পীরগাছায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

এস এম মশিউর রহমান ,রংপুর জেলা প্রতিনিধি। / ১২৬ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

রংপুর জেলার পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মোহনীকে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

পীরগাছা থানার পুলিশ সূত্র জানিয়েছে, মোহনী নাশকতার একটি পরিকল্পনায় জড়িত—এমন অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। পরিবার ও দলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হলেও পুলিশ বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category