পড়াশোনার মাধ্যমে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আজ ১৫ নভেম্বর শ্রীবরদী উপজেলা ও পৌর ছাত্র দলের যৌথ উদ্যোগে শ্রীবরদী বাজারে গ্রন্থাগারের শুভ উদ্ভোধন করেন শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের সাবেক এমপি জনাব মাহমুদুল হক রুবেল সাহেব ও তার সহধর্মিণী জনাবা ফরিদা হক দিপা।
এই সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, শ্রীবরদী উপজেলা ও পৌর শাখার বিভিন্ন নেতাবৃন্দ।
এই সময় শেরপুর ৩আসনের জাতীয়তাবাদী দল বি এন পি এর ধানের শীষ মনোনিত এম পি প্রার্থী জনাব মাহমুদুল হক রুবেল এর কাছে সার্বিক সহজোগিতা ও দিকনির্দেশনার প্রতাশ্যা রেখে বক্তব্য রাখেন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
শ্রীবরদী উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীবৃন্দের বক্তব্যের প্রেক্ষিতে শেরপুর ৩আসনের জাতীয়তাবাদী দল বি এন পি এর ধানের শীষ মনোনিত এম পি প্রার্থী জনাব মাহমুদুল হক রুবেল সাহেব তাদের সার্বিক সহজোগিতা করার প্রতিশ্রুতি দেন।
তিনি আরো আশাবাদী ছাত্রদলের এই গ্রন্থাগারের মাধ্যমে স্বাধারন শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের চর্চা বৃদ্ধি পাবে এবং একটি শিক্ষিত সমাজ গড়তে সহজোগিতা করবে এই গ্রন্থাগার।উপস্থিত সকল শিক্ষার্থী এই উদ্দ্যেগে অনেক উচ্ছাসিত।