নকলা উপজেলায় ৪নং গৌড়দ্বার ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ই নভেম্বর, শনিবার, ২০২৫ইং সন্ধ্যায় উক্ত অনুষ্ঠানে মতবিনিময়ের সময় এলাকাবাসী স্পষ্টভাবে তুলে ধরেছেন দীর্ঘদিনের অবহেলা, অনিয়ম এবং উন্নয়ন বঞ্চনার চিত্র। জনগণের প্রত্যাশা ও পরিবর্তনের আকাঙ্ক্ষা আজ আরও তীব্র—ন্যায়, অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে তারা অটল ও অবিচল।
জনগণের অদম্য সমর্থন, ভালোবাসা ও দৃঢ় অবস্থান আমাদের সংগ্রামকে আরও শক্তিশালী করে। উন্নয়ন, স্বচ্ছতা ও ন্যায়ভিত্তিক নকলা গড়ার লড়াই এখন সময়ের দাবি—এ লড়াই জনগণের, এ শক্তিও জনগণের।
ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী শেরপুর- ২ নকলা নালিতা বাড়ি আসনে ধানের শীষ প্রতীক হিসেবে মনোনীত এমপি পদপ্রার্থী।