কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কমিটি গঠণ ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে নীলগঞ্জ ইউনিয়নের ইসলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১,২ ও ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠণ ও কর্মী সভা অনুষ্ঠিত হয়।
নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুল ইসলাম মনির মৃধার সঞ্চালনায় ও আহ্বায়ক সোহানুর রহমান সুমন এর সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আব্বায়ক, মো. জাকির হোসেন বাদল মৃধা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী মো.রুহুল আমিন (অভি) সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি, আলহাজ্ব কামরুজ্জামান শহিদ মাতুব্বর, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবুল হোসেন সহ উপজেলা স্বেচ্ছাসেবক দল, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় নীলগঞ্জ ইউনিয়নের ১,২ও ৬ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করা হয় এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে ১১৩ পটুয়াখালী -৪ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন এর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে প্রতিটি ওয়ার্ড ও মহল্লার নেতা কর্মীদের নিরলস ভাবে কাজ করার জন্য অনুরোধ জানিয়েছে। এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে পটুয়াখালী ৪ আসনটি বিজয় নিশ্চিত করে সংসদে পাঠানোর প্রত্যয় ব্যক্ত করেন।