শিরোনাম-
মোল্লাহাটে দৈনিক জনবাণীর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুকুটিয়া কাওমী বালিকা মাদ্রাসায় দাওরায়ে হাদিস সম্পন্নকারী ছাত্রীদের সম্মাননা প্রদান পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাংগাবালী) আসনে এনসিপি-এর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন লায়ন ইঞ্জিনিয়ার সাইফল্লাহ মামুন। ফেনী-১ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে রাধানগর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ নালিতাবাড়ীতে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বি এন পির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুয়েট থেকে গুগল: কুয়েটের প্রাক্তন শিক্ষার্থী সেতু কুমার বসাকের অনুপ্রেরণাদায়ক সাফল্যগাথা কুয়াকাটা – কলাপাড়া মহাসড়কে ৯০০ কেজি জাটকা জব্দ, ৫ সুপারভাইজারকে অর্থদণ্ড আলফাডাঙ্গায় জামায়াতের ছাত্র ও যুব প্রতিনিধির আলোচনা সভা অনুষ্ঠিত। কুষ্টিয়ায় জামায়াতের প্রার্থীর সমর্থনে বিপুল সংখ্যাক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। তারেক রহমানের জন্মদিনে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ব্যতিক্রমী আয়োজন
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

তারেক রহমানের জন্মদিনে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ব্যতিক্রমী আয়োজন

এস এম আনোয়ার  মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি। / ৪৪ Time View
Update : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদল মানবিক উদ্যোগের উদাহরণ রেখে স্থানীয় একটি মাদ্রাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে।

উপজেলা ছাত্রদলের আহবায়ক মোবারক হোসেন বিল্লাল ও সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদীর নেতৃত্বে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে মারকাজুল কোরআন হিফয মাদ্রাসা প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতেই তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের শান্তি–সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিল শেষে শিক্ষার্থীদের হাতে খাতা, কলমসহ প্রয়োজনীয় বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন ছাত্রদল নেতারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মনোহরগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ, সহ–দপ্তর সম্পাদক সাংবাদিক আবুল খায়ের,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মনিম, সরোয়ার মোরশেদ শাওন, সজিবুর রহমান শান্ত, নজরুল ইসলাম সুজন, মো. বিল্লাল হোসেন সহ আরও অনেকে।

উপস্থিত ছাত্রদল নেতারা বলেন,তারেক রহমানের জন্মদিনে আমরা শুধু আনন্দ নয়—সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চেয়েছি। ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করতে আমরা এমন উদ্যোগ নিয়মিত পরিচালনা করে আসছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category