শিরোনাম-
মোল্লাহাটে দৈনিক জনবাণীর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুকুটিয়া কাওমী বালিকা মাদ্রাসায় দাওরায়ে হাদিস সম্পন্নকারী ছাত্রীদের সম্মাননা প্রদান পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাংগাবালী) আসনে এনসিপি-এর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন লায়ন ইঞ্জিনিয়ার সাইফল্লাহ মামুন। ফেনী-১ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে রাধানগর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ নালিতাবাড়ীতে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বি এন পির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুয়েট থেকে গুগল: কুয়েটের প্রাক্তন শিক্ষার্থী সেতু কুমার বসাকের অনুপ্রেরণাদায়ক সাফল্যগাথা কুয়াকাটা – কলাপাড়া মহাসড়কে ৯০০ কেজি জাটকা জব্দ, ৫ সুপারভাইজারকে অর্থদণ্ড আলফাডাঙ্গায় জামায়াতের ছাত্র ও যুব প্রতিনিধির আলোচনা সভা অনুষ্ঠিত। কুষ্টিয়ায় জামায়াতের প্রার্থীর সমর্থনে বিপুল সংখ্যাক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। তারেক রহমানের জন্মদিনে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ব্যতিক্রমী আয়োজন
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

মনোনয়নের দাবিতে হেলাল উদ্দিন আহমেদের সমর্থকদের বিশাল মশাল মিছিল

ফয়ছল আহমদ নুমান, কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি। / ৫৩ Time View
Update : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এবং সিলেট-৪ আসনের গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ এলাকার সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হেলাল উদ্দিন আহমেদের সমর্থকরা সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের প্রবেশমুখে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন। বৃহস্পতিবার ২০ নভেম্বর সন্ধ্যার পরে অনুষ্ঠিত মশাল মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। তারা হেলাল উদ্দিন আহমেদকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রদানের  দাবি জানান।

সমর্থকরা বলেন, হেলাল উদ্দিন আহমেদ আন্দোলন ও সংগ্রামের পরীক্ষিত নেতা, যার স্বচ্ছ, ন্যায্য ও শক্তিশালী নেতৃত্ব সিলেট-৪ আসনের জন্য আদর্শ। তারা বলেন, হেলাল উদ্দিন আহমেদই এই অঞ্চলের মানুষের আশা ও আকাঙ্খা পূরণ করতে সক্ষম নেতা। বিক্ষুব্ধরা কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানান, হেলাল উদ্দিন আহমেদকে মনোনয়ন প্রদানের মাধ্যমে এই আসনের মানুষকে তাদের প্রাপ্য নেতৃত্ব প্রদান করা হোক।

মিছিল ও অবস্থান কর্মসূচির সময় সমর্থকরা উল্লাসপূর্ণ স্লোগান দেন, যেমন, লোকাল না বাহিরা, লোকাল লোকাল এবং লোকাল মোদের হেলাল ভাই।

অবস্থান কর্মসূচির কারণে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। একমাত্র সড়ক বন্ধ থাকায় দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে।

সমর্থন ও উত্তেজনা হেলাল উদ্দিন আহমেদের নেতৃত্বের প্রতি মানুষের গভীর বিশ্বাস ও শ্রদ্ধার প্রতিফলন হিসেবে দেখা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category