শিরোনাম-
মোল্লাহাটে দৈনিক জনবাণীর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুকুটিয়া কাওমী বালিকা মাদ্রাসায় দাওরায়ে হাদিস সম্পন্নকারী ছাত্রীদের সম্মাননা প্রদান পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাংগাবালী) আসনে এনসিপি-এর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন লায়ন ইঞ্জিনিয়ার সাইফল্লাহ মামুন। ফেনী-১ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে রাধানগর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ নালিতাবাড়ীতে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বি এন পির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুয়েট থেকে গুগল: কুয়েটের প্রাক্তন শিক্ষার্থী সেতু কুমার বসাকের অনুপ্রেরণাদায়ক সাফল্যগাথা কুয়াকাটা – কলাপাড়া মহাসড়কে ৯০০ কেজি জাটকা জব্দ, ৫ সুপারভাইজারকে অর্থদণ্ড আলফাডাঙ্গায় জামায়াতের ছাত্র ও যুব প্রতিনিধির আলোচনা সভা অনুষ্ঠিত। কুষ্টিয়ায় জামায়াতের প্রার্থীর সমর্থনে বিপুল সংখ্যাক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। তারেক রহমানের জন্মদিনে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ব্যতিক্রমী আয়োজন
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

রাজশাহীতে নতুন বিভাগীয় কমিশনার ড,বজলুর রশীদ

রাজশাহী জেলা প্রতিনিধি। / ৫১ Time View
Update : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার হিসেবে যোগদান করেছেন ড. আ.ন.ম বজলুর রশীদ ।রাজশাহী বিভাগের ৮৯তম বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

জানা গেছে, চাকরি জীবনে তিনি সর্বশেষ পানি সম্পদ মন্ত্রণালয়ের উন্নয়ন অনুবিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে তিনি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তিনি ১৮তম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে ২০১২ সালে ২৪ ডিসেম্বর রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি মাঠ প্রশাসনসহ কেন্দ্রীয় পর্যায়ে নীতি গ্রহণ ও ব্যবস্থাপনার নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তার দক্ষতা প্রদর্শন করেছেন।

এদিকে রাজশাহী বিভাগের নবনিযুক্ত বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজশাহীর নেতৃবৃন্দ। গতকাল বুধবার সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ক্যাব রাজশাহীর পক্ষ থেকে সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন ফুল দিয়ে নবনিযুক্ত বিভাগীয় কমিশনারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় সংগঠনের সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আলম মাসুদ এবং পবা উপজেলার প্রচার সম্পাদক মো. জাহিদ হাসান পলাশ উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎকালে বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ বলেন, রাজশাহী একটি সম্ভাবনাময় বিভাগ। এ অঞ্চলের উন্নয়নকে এগিয়ে নিতে প্রশাসনকে আরও গতিশীল, সেবা-উন্মুখ ও জনবান্ধব করতে চাই।

তিনি আরও জানান, জনস্বার্থের যেকোনো কাজে বিভাগীয় প্রশাসন সবসময় সহযোগিতা করবে। ভোক্তা অধিকার ও সুশাসন নিশ্চিত করতে ক্যাবের মতো সংগঠনগুলোর সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category