শিরোনাম-
মোল্লাহাটে দৈনিক জনবাণীর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুকুটিয়া কাওমী বালিকা মাদ্রাসায় দাওরায়ে হাদিস সম্পন্নকারী ছাত্রীদের সম্মাননা প্রদান পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাংগাবালী) আসনে এনসিপি-এর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন লায়ন ইঞ্জিনিয়ার সাইফল্লাহ মামুন। ফেনী-১ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে রাধানগর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ নালিতাবাড়ীতে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বি এন পির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুয়েট থেকে গুগল: কুয়েটের প্রাক্তন শিক্ষার্থী সেতু কুমার বসাকের অনুপ্রেরণাদায়ক সাফল্যগাথা কুয়াকাটা – কলাপাড়া মহাসড়কে ৯০০ কেজি জাটকা জব্দ, ৫ সুপারভাইজারকে অর্থদণ্ড আলফাডাঙ্গায় জামায়াতের ছাত্র ও যুব প্রতিনিধির আলোচনা সভা অনুষ্ঠিত। কুষ্টিয়ায় জামায়াতের প্রার্থীর সমর্থনে বিপুল সংখ্যাক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। তারেক রহমানের জন্মদিনে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ব্যতিক্রমী আয়োজন
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

কুয়াকাটা – কলাপাড়া মহাসড়কে ৯০০ কেজি জাটকা জব্দ, ৫ সুপারভাইজারকে অর্থদণ্ড

সাইফুল ইসলাম,উপজেলা প্রতিনিধি,কলাপাড়া,পটুয়াখালী। / ৪৮ Time View
Update : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

পটুয়াখালীর কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযান। পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা ১৮ ককশিটে মোট ৯০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিউ মডার্ন, আর.পি-সহ পাঁচটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এসব জাটকা উদ্ধার করা হয়।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪ ও ৫(১) ধারার লঙ্ঘনের দায়ে পাঁচ বাসের সুপারভাইজারকে মোট ১৪ হাজার টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত সব জাটকা পরে কুয়াকাটা ও কলাপাড়া এলাকার ১১টি এতিমখানা এবং দুই পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসির সাদেক, এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, আগামী আট মাস পর্যন্ত জাটকা ইলিশ ধরা, পরিবহন বা মজুদ রাখা আইনত দণ্ডনীয় অপরাধ। আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

অভিযানে প্রশাসন, মৎস্য বিভাগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category