শিরোনাম-
মোল্লাহাটে দৈনিক জনবাণীর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুকুটিয়া কাওমী বালিকা মাদ্রাসায় দাওরায়ে হাদিস সম্পন্নকারী ছাত্রীদের সম্মাননা প্রদান পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাংগাবালী) আসনে এনসিপি-এর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন লায়ন ইঞ্জিনিয়ার সাইফল্লাহ মামুন। ফেনী-১ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে রাধানগর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ নালিতাবাড়ীতে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বি এন পির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুয়েট থেকে গুগল: কুয়েটের প্রাক্তন শিক্ষার্থী সেতু কুমার বসাকের অনুপ্রেরণাদায়ক সাফল্যগাথা কুয়াকাটা – কলাপাড়া মহাসড়কে ৯০০ কেজি জাটকা জব্দ, ৫ সুপারভাইজারকে অর্থদণ্ড আলফাডাঙ্গায় জামায়াতের ছাত্র ও যুব প্রতিনিধির আলোচনা সভা অনুষ্ঠিত। কুষ্টিয়ায় জামায়াতের প্রার্থীর সমর্থনে বিপুল সংখ্যাক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। তারেক রহমানের জন্মদিনে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ব্যতিক্রমী আয়োজন
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় জামায়াতের প্রার্থীর সমর্থনে বিপুল সংখ্যাক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

জনি আহম্মেদ,জেলা প্রতিনিধি কুষ্টিয়া। / ৪৫ Time View
Update : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

কুষ্টিয়ার ভেড়ামারায় আজ শুক্রবার সকালে বিপুল সংখ্যাক মোটরসাইকেল নিয়ে বিশাল এক মোটর শোভাযাত্রা করেছেন কুষ্টিয়া-২(মিরপুর-ভেড়ামারা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আব্দুল গফুরের সমর্থক ও নেতা-কর্মীরা। সকাল ৯ টায় ভেড়ামারার বাহিরচর ইউনিয়ন পরিষদের সামনের ফুটবল মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ভেড়ামারা উপজেলার পৌরশহর ও বিভিন্ন ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদগ্রাম ইউনিয়নের চন্ডিপুর টেকনিক্যাল স্কুল মাঠে শেষ হয়। এ সময় শোভাযাত্রায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক আবুল হাসেম, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল গফুর, কুষ্টিয়া জেলা শিক্ষা বিষয়ক সম্পাদক ডক্টর নুরুল আমিন জসিম, ভেড়ামারা উপজেলা আমির জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক তারেক আহমেদ-সহ জামায়াত ও ছাত্রশিবিরের
হাজার হাজার নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন সহকারে মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category