শিরোনাম-
মোল্লাহাটে দৈনিক জনবাণীর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুকুটিয়া কাওমী বালিকা মাদ্রাসায় দাওরায়ে হাদিস সম্পন্নকারী ছাত্রীদের সম্মাননা প্রদান পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাংগাবালী) আসনে এনসিপি-এর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন লায়ন ইঞ্জিনিয়ার সাইফল্লাহ মামুন। ফেনী-১ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে রাধানগর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ নালিতাবাড়ীতে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বি এন পির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুয়েট থেকে গুগল: কুয়েটের প্রাক্তন শিক্ষার্থী সেতু কুমার বসাকের অনুপ্রেরণাদায়ক সাফল্যগাথা কুয়াকাটা – কলাপাড়া মহাসড়কে ৯০০ কেজি জাটকা জব্দ, ৫ সুপারভাইজারকে অর্থদণ্ড আলফাডাঙ্গায় জামায়াতের ছাত্র ও যুব প্রতিনিধির আলোচনা সভা অনুষ্ঠিত। কুষ্টিয়ায় জামায়াতের প্রার্থীর সমর্থনে বিপুল সংখ্যাক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। তারেক রহমানের জন্মদিনে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ব্যতিক্রমী আয়োজন
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

নালিতাবাড়ীতে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বি এন পির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুফতি আবদুল খালেক,শেরপুর জেলার প্রতিনিধি। / ৪৯ Time View
Update : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

নালিতাবাড়ীতে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পৌরশহরের মধ্য বাজারের চাল হাটি এলাকায় ব্যবসায়ী ও নালিতাবাড়ী পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মানিক মিয়ার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

২১ নভেম্বর শুক্রবার সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী। ব্যবসায়ী গোলাম হোসেন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইউনুস আলী দেওয়ান, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল, ব্যবসায়ী কিরণ দত্ত, লুৎফর রহমান মন্ডল এবং বাদল সাহা।

মতবিনিময় সভায় প্রকৌশলী ফাহিম চৌধুরী বলেন, “সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত নালিতাবাড়ী গঠনই আমার প্রধান লক্ষ্য। ব্যবসায়ীরা যেন নির্ভয়ে তাদের ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”

সভায় অংশগ্রহণকারী ব্যবসায়ীরা স্থানীয় সমস্যা, উন্নয়ন চাহিদা এবং নানান অসুবিধা তুলে ধরেন। এসব বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন প্রার্থী ফাহিম চৌধুরী।

স্থানীয় ব্যবসায়ীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা এলাকাজুড়ে ব্যাপক সাড়া পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category