শিরোনাম-
মোল্লাহাটে দৈনিক জনবাণীর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুকুটিয়া কাওমী বালিকা মাদ্রাসায় দাওরায়ে হাদিস সম্পন্নকারী ছাত্রীদের সম্মাননা প্রদান পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাংগাবালী) আসনে এনসিপি-এর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন লায়ন ইঞ্জিনিয়ার সাইফল্লাহ মামুন। ফেনী-১ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে রাধানগর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ নালিতাবাড়ীতে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বি এন পির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুয়েট থেকে গুগল: কুয়েটের প্রাক্তন শিক্ষার্থী সেতু কুমার বসাকের অনুপ্রেরণাদায়ক সাফল্যগাথা কুয়াকাটা – কলাপাড়া মহাসড়কে ৯০০ কেজি জাটকা জব্দ, ৫ সুপারভাইজারকে অর্থদণ্ড আলফাডাঙ্গায় জামায়াতের ছাত্র ও যুব প্রতিনিধির আলোচনা সভা অনুষ্ঠিত। কুষ্টিয়ায় জামায়াতের প্রার্থীর সমর্থনে বিপুল সংখ্যাক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। তারেক রহমানের জন্মদিনে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ব্যতিক্রমী আয়োজন
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

কুকুটিয়া কাওমী বালিকা মাদ্রাসায় দাওরায়ে হাদিস সম্পন্নকারী ছাত্রীদের সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক। / ৩০ Time View
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

ইসলামী শিক্ষা বিস্তারে অবদান রাখার লক্ষ্যে কুকুটিয়া তয়্যিবা ইসলামিয়া বালিকা কাওমী মাদ্রাসায় দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্নকারী ছাত্রীদের সম্মাননা প্রদান করা হয়েছে। সম্প্রতি মাদ্রাসা আন্ডারগ্রাউন্ড (কনফারেন্স রুম)আয়োজিত এক অনাড়ম্বর কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন, বাংলাদেশ এর চেয়ারম্যান বিশিষ্ট আলেমে দ্বীন শায়খ মুফতি শামীম মজুমদার, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন শ্রীনগর উপজেলার ফিল্ড সুপারভাইজার জনাব মো: রুবেল মিয়া, অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হাফেজ মাও. মুফতি আব্দুল বাতেন (এম,এ) এর সঞ্চালনায় অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব বাবুল হোসেন বাবুর সভাপতিত্বে বিভিন্ন মাদ্রাসার প্রধানগণ এবং বিভিন্ন মসজিদের খতিবগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, কাওমী মহিলা মাদ্রাসাগুলো দ্বীনি শিক্ষার পাশাপাশি আদর্শ ও পর্দাশীল নারীবান্ধব সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দাওরায়ে হাদিস সম্পন্নকারী আলেমাদের মাধ্যমে সমাজে কুরআন-সুন্নাহভিত্তিক জ্ঞান ছড়িয়ে পড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সম্মাননা প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। এ সময় অভিভাবকেরা অনুভূতি প্রকাশ করে বলেন, এই সম্মাননা তাদের সন্তানদের দ্বীনি খেদমতে আরও উৎসাহিত করবে।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category