শিরোনাম-
রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত শৈলকুপায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল মোল্লাহাটে দৈনিক জনবাণীর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুকুটিয়া কাওমী বালিকা মাদ্রাসায় দাওরায়ে হাদিস সম্পন্নকারী ছাত্রীদের সম্মাননা প্রদান পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাংগাবালী) আসনে এনসিপি-এর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন লায়ন ইঞ্জিনিয়ার সাইফল্লাহ মামুন। ফেনী-১ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে রাধানগর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ নালিতাবাড়ীতে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বি এন পির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুয়েট থেকে গুগল: কুয়েটের প্রাক্তন শিক্ষার্থী সেতু কুমার বসাকের অনুপ্রেরণাদায়ক সাফল্যগাথা কুয়াকাটা – কলাপাড়া মহাসড়কে ৯০০ কেজি জাটকা জব্দ, ৫ সুপারভাইজারকে অর্থদণ্ড আলফাডাঙ্গায় জামায়াতের ছাত্র ও যুব প্রতিনিধির আলোচনা সভা অনুষ্ঠিত।
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

মাদ্রাসায় বাড়ছে শিক্ষার্থীর সংখ্যা ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি পাচ্ছে

মো:লিয়াকত আলী লাভলু বিশেষ প্রতিনিধি / ৪০৭ Time View
Update : শুক্রবার, ১৬ মে, ২০২৫

বাংলাদেশে মাদ্রাসা শিক্ষাব্যবস্থার প্রতি শিক্ষার্থী ও অভিভাবকদের আগ্রহ ক্রমেই বাড়ছে।বিশেষ করে গত কয়েক বছরে সাধারণ শিক্ষার তুলনায় মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ধর্মীয় শিক্ষা, নৈতিকতাভিত্তিক পাঠ্যক্রম ও আর্থিক সহায়তার সুযোগকে অনেকেই এই বৃদ্ধির প্রধান কারণ হিসেবে দেখছেন।শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ২.৭৫ মিলিয়ন, যেখানে বিগত বছর এ সংখ্যা ছিল ২.৪ মিলিয়ন। বিশেষ করে নুরানী ও কওমী মাদ্রাসায় শিক্ষার্থীর হার বেড়েছে। অভিভাবকদের অনেকেই মনে করেন, নৈতিক ও ধর্মীয় শিক্ষা সন্তানদের চারিত্রিক গঠনে  গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কম খরচে মানসম্মত শিক্ষা: অনেক মাদ্রাসা বিনামূল্যে  শিক্ষা ও আবাসন সুবিধা দিচ্ছে।

এ ছাড়া ও প্রশিক্ষিত শিক্ষক ও উন্নত  পাঠ্যক্রম: মাদ্রাসার পাঠ্যক্রমে আধুনিক বিষয় যেমন গণিত, বিজ্ঞান ও ইংরেজির  সংযুক্তি শিক্ষার্থীদের আরও আকৃষ্ট করছে। মাদ্রাসাগুলোর অবকাঠামো উন্নয়ন, প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ এবং পাঠ্যক্রম আরও যুগোপযোগী করা এবং মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য প্রযুক্তি ও কারিগরি  শিক্ষার সুযোগ বৃদ্ধি করা প্রয়োজন।  মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি শুধু ধর্মীয় আগ্রহের কারণেই নয়, বরং এর পেছনে রয়েছে একটি সুপরিকল্পিত সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা। এই ধারা অব্যাহত রাখতে হলে সরকার ও সংশ্লিষ্ট মহলের আরও মনোযোগ ও সহায়তা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category